POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মরহুম মৌলভী ইদ্রিস চেয়ারম্যানের ২০তম মৃত্যু বার্ষিকী

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২১ | সময়: ৯:২৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সাবেক ৫ বারের চেয়ারম্যান মরহুম মৌলভী ইদ্রিস মিয়ার আজ মঙ্গলবার ২০তম মৃত্যুবার্ষিকী ।

এ উপলক্ষ্যে মরহুমের প্রতিষ্ঠিত নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও পরিবারের আয়োজনে স্মরণসভা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরন সভা ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী,বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থাকতে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ও মরহুমের ছেলে আবু মুসা বিশেষ ভাবে দাওয়াত করেছেন।

উল্লেখ্য কচুয়ার নন্দনপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মৌলভী ইদ্রিস মিয়া ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন