হাজীগঞ্জ উপজেলায় ইউসিসিএ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত এ নির্বাচন চলবে। নির্বাচনে সভাপতি পদে কাজী খায়রুল আলম পারভেজ (মোমবাতি), আবুল কালাম (আম), ছিদ্দিকুর রহমান চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
এখানে মোট ভোটার সংখ্যা ১২৪ জন। তার মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত ৩৬ ভোট প্রয়োগ করেছে ভোটাররা।
নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো গোলামুর রহমান।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সকালে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেছেন। এদিকে স্থানীয় সাংবাদকরা হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের নেতৃত্বে নির্বাচন পর্যবেক্ষন করেছেন।