হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের গঙ্গানগর এলাকার মামুন মির্জা আত্মহত্যা করেছে বলে ময়না তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানা আফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
তিনি পপুলার বিডিনিউজকে বলেন, মামুন মির্জা ময়না তদন্ত রিপোর্টে গলায় ফাঁস দেয়ার প্রমাণ পেয়েছে চিকিৎসক। তবে এই ঘটনায় মামুন মির্জার স্ত্রীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। এখন স্ত্রী জেলহাজতে আছে।
গত ১০ জানুয়ারী রোববার ভোর রাতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। গঙ্গানগর গ্রামের নজরুল ইসলাম মির্জার মেজো ছেলে মামুন মির্জা। সে বিবাহিত। গত ৭ মাস আগে শাহরাস্তির দেবকরায় সে বিয়ে করে।
এ ঘটনায় মামুন মির্জার বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
উল্লেখ্য, স্ত্রীর গায়ের ওড়না দিয়ে ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয় মামুন মির্জা।