চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের নব নির্মিত ভবনের ২য় তলার নির্মান কাজ এগিয়ে চলছে। কচুয়া-উপজেলা পরিষদ সংলগ্ন পলাশপুর এলাকায় রাস্তার দক্ষিন পাশে মনোরশ পরিবেশে অবস্থিত অত্যাধুনিক এ ভবনের কাজ উদ্বোধন এখন সময়ের ব্যাপার মাত্র।
জানা গেছে, নিজস্ব সম্পত্তিতে নির্মিত কচুয়া প্রেসক্লাবের নতুন ভবন নিমার্ন কাজ গত বছরের পহেলা বৈশাখ প্রাক্তন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এরপর থেকে কচুয়ার জনপ্রতিনিধি,প্রশাসন,বিত্তবান,ব্যবসায়ী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় কচুয়ায় কর্মরত সাংবাদিকদের প্রিয় সংগঠন কচুয়া প্রেসক্লাবের ৫তলা বিশিষ্ট এ ভবনের নির্মান শুরু হয়। কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত সপ্তাহে এ ভবনের ২য় তলার ছাদের কাজ পূনরায় চালু হয়েছে। পুরো কাজ সম্পন্ন করতে কচুয়া উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি,ব্যবসায়ী ও বিত্তবানদের সু-নজর দিতে আহবান জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।