দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় শহরের তালতলাস্থ করিম পাটোয়ারী সড়কে পত্রিকার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন।
সভার শুরুতে পত্রিকার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ভারপ্রাপ্ত সম্পাদক রোটাঃ গোলাম সারওয়ার সেলিম।
বার্তা সম্পাদক মিজান লিটন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টামন্ডলীর সভাপতি সরদার আবুল বাশার, পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, মনিরুজ্জামান বাবলু, যুগ্ম বার্তা সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাজু, স্টাফ রিপোর্টার মোঃ গিয়াস উদ্দিন রানা, শ্যামল সরকার, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান সুজন, মোঃ বারাকাত উল্লাহ, মতলব দক্ষিন উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল আলম, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ।