POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী স্বপনের পথসভা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১ | সময়: ৮:৫৯ অপরাহ্ণ

কচুয়ায় পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপনের গনসংযোগ ও পথসভা দিনব্যাপী ৬নং ও ৯নং ওয়ার্ড পথসভায় অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচনের কেন্দ্র কমিটির আহবায়ক মো.বাচ্ছু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মো.শাকিল মুন্সির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সাবেক চেয়ারম্যান মো.আইয়ুব আলী পাটওয়ারী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন মজুমদার মেহেদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.হুমায়ুন কবির প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাদারন সম্পাদক সালাউদ্দিন মানিক,বীরমুক্তি যোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.জাকারি হোসেন বাটা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলম,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিকাশ সাহ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো.সাদেক মুন্সি, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম সদাগর,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.শাহ জালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাজী শাহজাহান,সাধারন সম্পাদক মো.মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো.আমিনুল হক, উপজেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো.আবুল খায়ের রুমি, আওয়ামীলীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী মো.হেদায়াত মুন্সি, যুবলীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী মোস্তফা কামাল প্রমুখ। এসময় পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগীর সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন