POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ক্লেমন কোম্পানির কাভার্ড ভ্যান ও বিআরটিসি মুখোমুখী সংঘর্ষ, আহত ৩

হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১ | সময়: ১০:০০ পূর্বাহ্ণ

হাজীগঞ্জে ক্লেমন কোম্পানির কাভার্ড ভ্যান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক, বাসের চালকসহ ৩ জন আহত হয়েছ।
শনিবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রামগঞ্জ থেকে যাত্রীবাহী বিআরটিসি বাসটি হাজীগঞ্জের উদ্দেশ্যে এবং ক্লেমন কোম্পানির কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে উদ্ধার কাজে দেখা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন