POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি লতিফ সাধারণ সম্পাদক সাইফুল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উৎসব মুখর পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ মিয়াজী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমএম সাইফুল ইসলাম।

মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে আব্দুল লতিফ মিয়াজী (প্রাপ্ত ভোট ১২), প্রভাষক আলমাস মিয়া ( প্রাপ্ত ভোট ১১), গোলাম নবী খোকন ( প্রাপ্ত ভোট ০৩) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাবুল মুফতি, আতিকুর রহমান দুলাল,আল আমিন ভূঁইয়া।সাধারণ সম্পাদক পদে এমএম সাইফুল ইসলাম ( প্রাপ্ত ভোট ১৮), আরাফাত আল আমিন (প্রাপ্ত ভোট ০৮) যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফয়জুন নূর রাসেল ( প্রাপ্ত ভোট ১৮), তুহিন ফয়েজ ( প্রাপ্ত ভোট ০৮), সাংগঠনিক সম্পাদক পদে মমিনুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৩), সালেহ আহমদ (প্রাপ্ত ভোট ১৩) লটারির মাধ্যমে মমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।

পরে সমঝোতার মাধ্যমে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে শাহাদাত হোসেন। মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২১ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রাকিবুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ছিলেন জাকির হোসেন বাদশা, আব্দুল বারি, ইসরাফিল বাবু। মোট ভোটার ছিল ২৭ জন। ১ জন সদস্য বিদেশে থাকায় ২৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন