POPULAR BD NEWS
Popular BD News Logo

কাউন্সিলর এমরান হোসেন মুন্সীর শোক প্রকাশ

মো. মনজুর আলম | প্রকাশিত: মে ২৭, ২০২০ | সময়: ১০:১৩ পূর্বাহ্ণ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চার বারের সাবেক সংসদ সদস্য এমএ মতিন স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌর বিএনপির প্রভাবশালী নেতা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সী।

কাউন্সিলর এমরান হোসেন মুন্সী

তিনি এক শোক বার্তায় বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি মানুষ আজীবন জননেতা এমএ মতিন স্যারকে স্মরণ রাখবেন। একজন নির্লোভ ও নিঃস্বার্থবান রাজনীতিক হিসেবে তিনি সুপরিচিত। তাঁর মৃত্যু হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির অপূরণীয় ক্ষতি। একজন সাদা মনের মানুষকে আল্লাহ্ যেনো পরকালে বেহেশত নসীব করেন। সেই দোয়া রইল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন