POPULAR BD NEWS
Popular BD News Logo

বোনের বাড়ী থেকে ফেরা হলো না দুই বন্ধুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২১ | সময়: ১১:২১ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহা-সড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় সোমবার রাত ৮টার দিকে দুই বন্ধু মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

তারা হলেন, চাঁদপুরের কচুয়ার পালগিরি গ্রামের তাজুল ইসলাম ছেলে মোস্তাফিজুর রহমান জয় (৩০) ও মনোয়ার হোসেনের ছেলে মাহিন (২৮)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাহিন তার বন্ধু জয়কে নিয়ে বোনের বাড়ি চান্দিনা থেকে কচুয়ায় ফেরার পথিমধ্যে ইলিয়টগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারটেক করতে গিয়ে অজ্ঞাত ট্রাক চাপায় নিহত হয়।

মঙ্গলবার নিহতদের লাশ গ্রামের বাড়ি কচুয়ার পালগিরি এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে জানাযা শেষে দু’জনের লাশ কচুয়ার পালগিরি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন