৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রায়হানুর রহমান জনি’র উপর হামলা, মারধরের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার সর্বস্তরের নেতাকর্মীরা ।
হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রায়হানুর রহমান জনি’র উপর বিএনপি-জামায়াতের বর্বরোচিত ও অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ধেররা বাজারের এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপজেলা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য বাছেদ খান, যুবলীগ সভাপতি শরিফ হাজী, সাধারণ সম্পাদক ইকবাল গাজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান গাজী, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বোরহান মুন্সি বক্তৃতা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টার, সুমন তালুকদার,
উপজেলা মুক্তিযোদ্ধা পূর্ণবাসন কল্যান সোসাইটি সভাপতি লিটন পাটোয়ারী, সহ-সভাপতি সুমন গাজী সহ পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগসহ এর সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।