শাহরাস্তি পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক মাহবুব আলম। গতকাল ১ ফেব্রুয়ারি দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি জমা দেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সাংবাদিক সমাজ তাদের সকল সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।