POPULAR BD NEWS
Popular BD News Logo

বার্সার জার্সিতে নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১ | সময়: ২:২৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ লিগায় ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে ২০তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। এই চোখ ধাঁধানো গোলে নতুন এই মাইলফলকের চূড়ায় ওঠেন ৩৩ বছর বয়সী তারকা। বার্সেলোনার হয়ে এটি ৬৫০তম গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

ম্যাচটিতে ৪৯তম মিনিটে জর্দি আলবার আত্মঘাতি গোলে বিলবাও সমতায় ফিরলেও ৭৪তম মিনিটে আঁতোয়া গ্রিজম্যানের জয়সূচক গোলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বার্সা। সেই সঙ্গে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে রোনাল্ড কোম্যানের দল।

বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৬ ম্যাচে ৬৫০ গোল পেলেন মেসি। যার মধ্যে সরাসরি ফ্রি-কিক থেকে পেলেন ৪৯তম গোল। লা লিগায় ফ্রি-কিক থেকে এটি তার ৩৮তম গোল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন