POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৬৪ নং সপ্রাবি ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১ | সময়: ৯:০২ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৬৪ নং উত্তর ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অষ্টম শ্রেনীতে উন্নীত) নব নির্বাচিত পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিদ্যালয়ের অফিস কক্ষে নব নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া’র সভাপতিত্বে সহকারী শিক্ষক মো. আবদুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন।

এ ছাড়া এলাকার ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, গন্যমান্য হাজী মো. এমদাদুল হক, শিক্ষক প্রতিনিধি মো. মাসুদ আলম, ভুমিদাতা স্বরূপ কুমার ভৌমিক, সদস্য হোসাইন মাহমুদ, শাহপরান সুমন বক্তব্য রাখেন। নব নির্বাচিত সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন মহামারী করোনা বিশ্বের ন্যায় আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ, ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনেকটা ¯’বির হয়ে পড়েছে। তা কাটিয়ে উঠতে শিক্ষকদের একটু বাড়তি পরিশ্রম করার আহবান জানিয়ে তিনি আরো বলেন সু-শিক্ষা কার্যক্রমে শিক্ষকদের নিরলস ভূমিকা পালন করা নৈতিক দায়িত্ব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন