POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নতুন কাউন্সিলরদের জয়জয়কার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১ | সময়: ১০:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী আ.স.ম মাহবুব-উল আলম লিপন ১২ হাজার ১’শ ৮ ভোটে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানে শীষের প্রার্থী আবদুল মান্নান খান পেয়েছেন ১১ হাজার ৫৪৯ ভোট।

শনিবার রাত ৯ টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এছাড়া হাজীগঞ্জ পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত মাইনুদ্দিন মিয়াজী, ২ নং ওয়ার্ডে আলাউদ্দিন, ৩ নং ওয়ার্ডের মহসিন ফারুক বাদল, ৪ নং ওয়ার্ড জাহিদুল আজহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডের সুমন তপদার, ৬ নং ওয়ার্ডে শাহআলম, ৭নং ওয়ার্ডে মনির কাজী, ৮নং ওয়ার্ডে আলহাজ্ব কবির কাজী, ৯নং ওয়ার্ড আজাদ মজুমদার, ১০নং ওয়ার্ডে বিল্লাল হোসেন, ১১ নং ওয়ার্ডে সাদেকুজ্জামান মুন্সী ও ১২ নং ওয়ার্ডে মোঃ শাহ আলম।
মহিলা কাউন্সিলর হলেন মমতাজ বেগম মুক্তা, মিনু আক্তার, ঝুমু আক্তার ও রোকেয়া বেগম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন