বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি (সাবেক) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য (সাবেক) এম এ মতিন (৮৭) আজ ২৬ মে, সকাল আনুমানিক ৯ টায় ঢাকার রেড়িক্যাল হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহী….. রাজিউন)

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউসুফ।
আজ ২৬ মে,মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, চাঁদপুর-৫ এলাকার জনগণ একজন বর্ষিয়ান জাতীয়তাবাদী রাজনীতিক নেতাকে হারালেন। তিনি ছিলেন এলাকার জনগণ ও কর্মীদের আশা ভরসার প্রতীক। তার আকস্মিক মৃত্যুতে দল ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) এলাকার জনগণের অপুরনীয় ক্ষতি হয়েছে।
তিনি মরহুমের রুহের মাকফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান।