মঙ্গলবার বার্বাডোজ ক্রিকেট অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে হোপের করোনা আক্রান্ত হওয়ার তথ্য। শাই হোপ ছাড়াও তার ভাই কাইল হোপও করোনায় আক্রান্ত হয়েছেন।
আগামী মাসে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া সুপার ফিফটি কাপকে সামনে রেখে করোনা পরীক্ষা করা হলে হোপের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাই টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি।
করোনা পরিস্থিতির কারণে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন সফরকারী দলের ১০ ক্রিকেটার, তাদেরই একজন হোপ।
সূত্র: ক্রিকইনফো