POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় বিখ্যাত ইসলাম প্রচারকের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১ | সময়: ১১:০৯ পূর্বাহ্ণ
মিসরের বিখ্যাত ইসলাম প্রচারকারী অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যেরা জানিয়েছেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফনিউজ এ খবর জানিয়েছে।
মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ বিভাগে ইসলামি আইন বিষয়ে পড়ে সেখানেই অধ্যাপনায় যোগ দেন ড. আবলা আল কাহলাওয়ি। ১৯৪৮ সালে জন্ম নেওয়া এই নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী মোহামেদ আল কাহলাওয়ির মেয়ে ছিলেন তিনি। মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।
ড. আবলা মিসরের কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন