POPULAR BD NEWS
Popular BD News Logo

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

হোসেন বেপারী | প্রকাশিত: মে ২৬, ২০২০ | সময়: ২:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় ৫ বছর বয়সী শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার রান্ধুনীমুড়া বেপারী বাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই বাড়ীর শাহ আলমের স্ত্রী লাকি বেগম (২৮)।

আহত শিশু বেপারী বাড়ীর দুলাল মিয়ার মেয়ে। শিশুর নাম জানা যায়নি। তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রতিবেশী মোহাম্মদ হোসাইন বেপারী পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, লাকি বেগম বিদ্যুতের শর্ট সার্কিটে আটকে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই আটকে গেলেন। পরে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশু লাকী বেগমের মামাতো বোনের মেয়ে।

বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি পপুলার বিডিনিউজ ডটকমকে নিশ্চিত করেন পৌর প্যানেল মেয়র শুকু মিয়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন