POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবকরীগের বিশেষ বর্ধিত সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১ | সময়: ১০:৩২ অপরাহ্ণ

আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ফরিদগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপনের সভাপতিত্বে ও কাউছারুল আলম কামরুল এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, সাবেক উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামীলীগের সদস্য কামাল মিয়াজী, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু ও উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক হাজী সফিকুর রহমান।

স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান পাটওয়ারী, মাসুদ আলম, এমরান হোসেন মিলন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিমুল পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক রাজিবুল ইসলাম রাজিব, উপজেলা শাখার প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: নন্দন চন্দ্র জয় প্রমুখ।

বক্তারা আগামী ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তথা নৌকার কান্ডারি উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুুল খায়ের পাটওয়ারীর বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ শুরু করেছি। আমাদের প্রতিটি নেতাকর্মী পৌরসভার ঘরে ঘরে গিয়ে জনগনকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দানে উদ্বুদ্ধু করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন