POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের প্রথম মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১ | সময়: ৮:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাজিরগাঁও গ্রামে আওয়ামী লীগ আয়োজিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ প্রধানীয়া সুমনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার বিকালে কাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় হয়।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক বাবু ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

ওই সময় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, মোঃ মফিজুল ইসলাম পাটোয়ারী, জাহাঙ্গীর প্রধানিয়া, সদর ইউনিয়ন যুবলীগ পূর্ব শাখার সভাপতি মো. ওমর ফারুক খান, ইউনিয়ন যুবলীগের পূর্ব শাখার সহ সভাপতি শরীফ প্রধানীয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহ জালাল সর্দার দিপু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল মামুন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের পশ্চিম শাখার সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মুন্সী। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জহির হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাসেল, ছাত্রলীগ নেতা মোহাম্মদ কাউছার আলম ও মেহেদী হাসান মিরাজ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইউনিয়ন বাসীর উন্নয়ন ও জনস্বার্থে সেবা করার লক্ষ্যে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের আস্থাভাজন যুবলীগ নেতা ইউসুফ প্রধানীয়া সুমনকে প্রয়োজন। আগামীতে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন