বিগত বছরের ন্যায় এবারও হাজীগঞ্জ উপজেলার ১১নং শিলা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া উত্তর পাড়া শাহী বাগদাদী (রহঃ) জামে মসজিদের উদ্যোগে মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার এলাকাবাসীদের নিয়ে এই প্রথমবারের মতো জুম্মার নামাজ শুভ উদ্বোধন করা হয়। একই দিনে আয়োজন করা হয় মাহফিলের।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন নোয়াপাড়া খন্দকারের বাড়ির বিশিষ্ট সমাজসেবক আলী আহমদ খন্দকার, শাহী বাগদাদী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা জি এম শরীফ আলকাদিরী পরিচালনায় প্রধান অতিথির মূল্যবান বয়ান পেশ করেন মাদ্রাসায় আবেদিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফের আরবি প্রভাষক, হযরত মাওলানা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজী, প্রধান বক্তা হাফেজ মাওলানা আল কাদেরী, হযরত মাওলানা বাহার উদ্দিন জালালী কালিয়াপুর দরবার শরীফ, ওয়াজ করেন কালিয়াপুর দরবার শরীফের মাওলানা মকবুল আহমেদ, পাতানিশ উত্তর পূর্ব পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা লুৎফুর খান, উক্ত মাহফিলে সর্বাত্মক সহযোগিতা করেন মসজিদের মতোয়াল্লী আকবর খন্দকার, সহ-সভাপতি আব্দুর রব চৈয়াল, সাধারণ সম্পাদক দুলাল খন্দকার, কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান খন্দকার ,সম্মানিত সদস্য সেলিম, ওসমান, সোহরাব রাসেল ও রুবেল ছৈয়াল, গণ্যমান্যদের মধ্যে তৈয়ব আলী রাজা আব্দুল মমিন, আলম হাজী প্রমুখ।