প্রতি বছরের ন্যায় এবছরও আহমদ আলী পাটওয়ারী (রহ:) ওয়াকফ এস্টেট-এর উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে।বুধবার বাদ মাগরিব কমপ্লেক্সের অফিসে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স হযরত আহমদ আলী পাটওয়ারী, ওয়াকফ এস্টেটের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে লগে ডুয়েট, হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রিন্স শাকিল আহমেদ, তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন গরীব অসহায় হতদরিদ্র ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজের কাছে আত্মতৃপ্তি লাগছে।
সেই সাথে এই ধারা অব্যাহত রাখতে আধুনিক হাজীগঞ্জের রূপকার অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী ব্যবসা-বাণিজ্য প্রসারতা বৃদ্ধি করে যাচ্ছে যার ফলশ্রুতিতে অসংখ্য বেকার যুবককে সেবামূলক প্রতিষ্ঠান কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য পিতার উত্তরসূরি হিসেবে তার সুযোগ্য পুত্র প্রিন্স শাকিল আহমেদ সকলের নিকট দোয়া কামনা করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহমদ আলী (রহ:), ওয়াকফ এস্টেটের পরিচালক মুফতি শেখ মো: এনামুল হক নাসিরাবাদী সহ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ অসহায় ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।