আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থী ও যুবলীগ নেতা মোঃ জসিম উদ্দিন ভূইয়া সকলের দোয়া ও সমর্থন চেয়ে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।
গতকাল শুক্রবার হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের দক্ষিন আলগী গ্রামের হাজী বাড়ি জামে মসজিদের এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পূর্বক ৪নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন ভূইয়া সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আমি পিছনের সকল ভূলত্রুটি গুলি শুধ্রিয়ে আপনাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই। আমি কোন দিন আপনাদের সাথে কোন অন্যায় করিনি, যদিও আমার অজান্তে কোন ভূল করে থাকি তাহলে আপনাদের সন্তানতুল্য মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আপনাদের সাথে সুখে দূঃখে সাথে নিয়ে বাচবো । আমাকে একবারের মত সুযোগ দিন আপনাদের সেবা করার জন্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচন করতে চাই এ অনুমোদি দিয়ে আমাকে দোয়া ও সমর্থন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন মেম্বার পদ-প্রার্থী মোঃ জসিম উদ্দিন ভূইয়ার আত্মীয় স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা।