POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে মোহনপুর পর্যটনে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২১ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ

মতলব উত্তরে আন্তর্জাতিক মানের বিনোদন নিয়ে নির্মিত হয়েছে মোহনপুর পর্যটন লিমিটেড।

২২ জানুয়ারী বিকালে পর্যটন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রশাসনিক নির্দেশনার কারণে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন হচ্ছে না, অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, মোহনপুর পর্যটন লি: ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
তিনি আরও বলেন, সম্পূর্ণ আধুনিক ও আন্তর্জাতিক মানের বিনোদন সেবা নিয়ে নির্মাণ করা হয়েছে মোহনপুর পর্যটন লিমিটেড।

বৃহস্পতিবার বিকেলে পর্যটন লি: আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রশাসনিক নির্দেশনার কারণে উদ্বোধনী অনুষ্ঠান করা যাচ্ছে না।

আগামী ২৪ জানুয়ারী থেকে পর্যটনের কার্যক্রম শুরু হয়ে যাবে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করতে না পেরে আমি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।

মিজানুর রহমান বলেন, আমরা দেশ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসনিক নির্দেশনা মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পর্যটন কতৃপক্ষ। তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং দেশবাসীর কাছে অনুরোধ করেন আন্তর্জাতিক মানের মোহনপুর পর্যটন লিমিটেড ভিজিট করার জন্য।

উল্লেখ্য, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এর সমর্থকরা পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় সংঘর্ষের আশংকায় ২১ জানুয়ারি ভোর ৬টা থেকে ২৩ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত
মতলব উত্তর উপজেলার মোহনপুরসহ ৭টি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ কারণে পর্যটনটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা সম্ভব হয় নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন