POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মকিমাবাদে কার্তিক সাহার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১ | সময়: ৯:৫৮ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায়  টেবিল ল্যাম্প প্রতিকের  কাউন্সিলর পদ প্রার্থী রিটন চন্দ্র সাহা ২১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা রিটানিং অফিসারের বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে তিনি একই এলাকার প্রার্থী কার্তিকা সাহা ডালিম প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গণের অভিযোগ করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, আমি রিটন চন্দ্র সাহা (লিটন) টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে, আগামী ৩০ এ জানুয়ারিতে কাউন্সিলর পদে নির্বাচন করছি। কার্তিক সাহা হ্যান্ডবিল এর সাথে স্ট্যাম্প জাতীয় কিছু বা মিথ্যা অডিও অথবা ভিডিও ক্লিপ দিয়ে ফেসবুকের মাধ্যমে অপপ্রচার করছে। যা নির্বাচন আচরন বিধির লঙ্ঘন। প্রার্থী নিজেই রিটন চন্দ্র সাহাকে ৫০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকী দিয়ে আসছে। যাহার রেকর্ড সংরক্ষণ রয়েছে।

জানতে চাইলে রিটন চন্দ্র সাহা বলেন, যদি এই ধরনের কাউকে স্ট্যাম্প বা অপপ্রচার করিতে দেখেন, তাহলে তাহার ছবি উঠাইয়া রাখিবেন তথাপি আমাকে/ভ্রাম্যমাণ আদালতকে জানানোর অনুরোধ জানাইতেছি। এই অপপ্রচার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। তাই কোন অপপ্রচার বা গুজবে কান না দিয়ে আগামী ৩০ তারিখে আমাকে টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিয়ে, পুনরায় নির্বাচিত করে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন