POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাসের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১ | সময়: ৪:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় দুই মাদকসেবীর তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা। আটককৃতদের মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদন্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়।

কারদন্ড প্রাপ্তরা হলো পৌরসভার ৮নং ওয়ার্ড কাজী বাড়ীর সংলগ্ন কুদ্দুছ গাজীর ছেলে টিটু (৩৮), মৃত সেকান্তর সর্দারের মিন্টু। মঙ্গলবার দুপুরে টোরাগড় সওদাগরপাড়ায় আভিযান চালায় চাঁদপুর মাদকদ্রব্য আধিদপ্তরের কর্মকর্তাগণ।

চাঁদপুর মাদকদ্রব্য আধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম পপুলার বিডিনিউজকে জানান, আটককৃতদের কাছে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পরে এলাকাবাসীর সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন