POPULAR BD NEWS
Popular BD News Logo

নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় নাজমুল আলম স্বপনকে ফুলেল শুভেচ্ছা

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ | সময়: ১১:০৩ অপরাহ্ণ

কচুয়া পৌর নির্বাচনে পূনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় মো: নাজমুল আলম স্বপনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার বিকালে পৌরসভা মিলনায়তনে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা নাজমুল আলম স্বপনকে ফুলেল সংবর্ধনা দেন।

পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,সহ-সভাপতি ইউনুছ পাটওয়ারী,যুগ্ন সাধারন সম্পাদক ইখতিয়ার উদ্দিন বাদশা,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো: আজাদ হোসেন,যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য ইউপি সদস্য মো: মোবারক হোসেন,যুবলীগ নেতা শাকিল,হারুনুর রশিদ প্রমুখ। এসময় নাজমুল আলম স্বপন আবারো মেয়র নির্বাচিত হতে সকলের সহযোগিতায় ও দোয়া চেয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন