POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাথে জালাল আহাম্মেদের মতবিনিময়

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ | সময়: ১২:১৯ অপরাহ্ণ

ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মো. জালাল আহাম্মেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রাতে ফরিদগঞ্জ বাজারের ওয়ান-স্টার হোটেলের ৩য় তলায় উক্ত মতবিনিময় সভায় বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো.ফারুক হোসেন গাজীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি জালাল আহাম্মেদ বলেন, আমি ফরিদগঞ্জের সন্তান হিসেবে এখানের মাটির সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। আমি একজন ব্যবসায়ী হিসেবে বাজারের ব্যবসায়ীদের সমস্যার কথা জানি। আশা করছি সকলে ঐক্যবদ্ধ থাকলে অনেক সমসস্যার সামধান হবে। আমি আপনাদের কথা দিলাম, আপনাদের পশে থাকবো। অতীতে যেমনি ভাবে সাধারন মানুষের পাশে ছিলাম, এ ধারা অব্যাহত রাখতে সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সহ- সভাপতি আলী হায়দার পাঠান টিপু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান জিয়া,প্রচার সম্পাদক খলিলুর রহমান, সদস্য সালাম মিজি, আতিক উল্লা, আনিছুর রহমান, মোস্তফা হাজী মনির হোসেনসহ ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন