আগামী ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আ.স.ম.মাহবুব-উল আলম লিপন কে বিজয়ী করতে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার।
সভায় বক্তব্য রাখেন,মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম.মাহবুব-উল আলম লিপন। সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী,সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু।
সভায় সভাপতিত্ব করেন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মামুনুর রশিদ স্বপন। সভা সঞ্চালন করেন,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারনহ সম্পাদক ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব গাজী জসিম উদ্দিন।
সভায় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সী,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন,পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ও সাধারন সম্পাদক আবু ইউসুফ মহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,পৌর আওয়ামীলীগের সহ-সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক জাকির হোসেন মিয়া,পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহাগ আহমেদ মাঈনু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী বিল্লাল হোসেন, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জিতু, সাধারন কাউন্সিলর প্রার্থী মনির হোসেন সাগর গাজী, কাউন্সিলর প্রার্থী জাহিদুল আজহার আলম বেপারী, কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী লুৎফুন নাহার (রীনা) ও মমতাজ বেগম মুক্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।