আগামী ৩০ জানুয়ারি-২০২১ ইং হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকার মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন হাজীগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি হাজীগঞ্জ বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
তিনি ভোটারদের বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মার্কা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির মিয়াজী, পৌর আওয়ামীলীগে যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ মৃধা, পৌর যুবলীগের সদস্য মোঃ মমিন হোসেন মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগন।