আসন্ন কচুয়া পৌর নিবার্চন আগামী ১৪ ফেব্রুয়ারি এ-ই নিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অলিগলিতে সন্ধায় বেলা চায়ের দোকান গুলোতে চলছে টানটান উওেজনা আর উৎকন্ঠার পৌর নিবার্চন। দেখা যাচ্ছে,নৌকায় চড়েছেন ড.মহীউদ্দিন খান আলমগীর এমপি ।। নৌকায় চড়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান শিশির, নৌকায় চড়েছেন কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,নৌকায় চড়েছেন ( যারা জয় লাভ করেছে ) ১২ টি ইউনিয়ন চেয়ারম্যান,নৌকায় যাহারা চড়েছেন, তারাই বুঝেন নৌকায় চড়ার মজা,১৪ ফেব্রুয়ারী কচুয়া পৌর সভার নির্বাচন ২/১ জন ব্যতীত বাকিরা এখন ঢাকায়, কারন সোনার হরিন নৌকা যেন হাত ছাড়া না হয় ।
অপরদিকে কচুয়ার আওয়ামী লীগ বর্তমানে কিছুটা এলোমেলো, এতে কোন সন্দেহ নেই, নতুন নতুন নেতা ঢাকা থেকে এসে যে যার মত গ্রুপ তৈরি করছে, এতে বিব্রান্তিতে পড়েছে সাধারন নেতা কর্মিরা । আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন গুলোর কমিটি যথা সময়ে না হওয়ায় কিংবা একক নিয়ন্ত্রনের অভাবে দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দলের চেইন অব কমান্ড ।
শুধু কে কার লোক, এ শব্দটি এখন কচুয়ার জন্য ওপেন সিক্রেট । পৌর নির্বাচনে এবার নৌকায় কে চড়বে, তা নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন । তবে সুর্য উদয়ের দেশ করইশ নাকি সুর্য অস্ত যাওয়ার দেশ কোয়া/ কোয়া চাঁদপুরে নৌকা ঘাটে ভীড়বে নাকি পৌর সভার মধ্য অবস্থায় নৌকা অবস্থান নিবে, তা নিয়ে উদ্বেগ উৎকন্ঠায় কচুয়া পৌর সভার সাধারন ভোটাররা ।
স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়,যিনি করোনা ভাইরাসের সংক্রমণের তীব্র গতিতে যখন চলছে,তখনই আমাদের মতো অসহায় ও গরিবের মধ্যে যিনি সর্বত্র জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কচুয়ার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে একান্ত ভাবে দায়িত্ব নিয়ে পাশে এসে দাড়িয়ে ছিলেন,তেমনি শিক্ষিত মেদাবী ও পরিস্কার পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিকে আমরা পৌর পিতার আসন দিতে চাই।