POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪

মো.মজিব পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১ | সময়: ১০:৪০ পূর্বাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা বাজারে বালু ভর্তি ট্রাক ও তেলবাহী ট্রাকের সাথে দুই সিএনজির সংঘর্ষে ৪জন আহত হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল ৯টায় চাঁদপুরমুখী বালু বাহী ট্রাক ও তেল বাহী ট্রাক দু’টি দাঁড়িয়ে থাকা সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ৪জন এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত ৪জনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন