POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে অপো’র শো রুম উদ্বোধন

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৯:৪২ অপরাহ্ণ
ফরিদগঞ্জ কলাবাগান বাজার মার্কেটে এই প্রথম দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মোবাইল কোম্পানীর অপো শো’রুম ১০ জানুয়ারী রোববার অনুষ্ঠানিক ভাবে ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়।
এর আগে অপো শো’রুমে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া’র আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানের মোনাজাত করেন, বিশিষ্ট আলেমদীন তুলাতুলি জামে মসজিদের খতিব, মুফতি হযরত মাওলানা আনোয়ার হোসেন।
পরে, অনুষ্ঠানিক ভাবে ফিতা ও কেক কেটে শো’রুম উদ্বোধন করেন, অপো’র হাজীগঞ্জ ডিলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী নেওয়াজ রোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুরন্নবী নোমান, স্যামসাং’র চাঁদপুর ডিলার মোঃ আলম হোসেন, আইটেল ও ট্যাকনো’ ডিলার চাঁদপুর ডিলার মোঃ সোহেল আহমেদ ও অপো’র শো’রুমের ফরিদগঞ্জের সত্ত্বাধীকারী মোঃ সৌরাভ হোসেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন