POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের সন্তোষপুরে ৪০ বছরের ব্যবহৃত পথে দেয়াল নির্মান

ফরিদগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ১২:০৭ অপরাহ্ণ
চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুরে বাড়ির সামনে দীর্ঘ ৪০বছরের ব্যবহৃত পথে অবৈধ ভাবে  দেয়াল নির্মান করা হয়েছে।
স্থানীয়দের আশংকা করছেন। দীর্ঘ দিনের ব্যবহারের পথ খুলে না দিলে  রক্তক্ষয়ী সংঘর্ষের আসংকা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরদঃখিয়া পশ্চিম ইউনিয়ন এর সন্তোষপুর গ্রামে।
জানা গেছে ঐ গ্রামের মৃত সৈয়দ আহম্মেদ বসতঘরের সামনে দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন যাবৎ চলাচল করে আসছেন তার পরিবারসহ আশপাশের বহু পরিবার। গত বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী জনৈক মৃত আব্দুল লতিফের ছেলে আক্তার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃত সৈয়দ আহমদের ঘরের সামনে দিয়ে একদেড় ফিট ফাঁকা রেখে ২০ ফিট উঁচু দেয়াল  নির্মাণ করে। সৈয়দ আহম্মেদের  বিধবা স্ত্রী  মাফিয়া বেগম, বলেন আমি এখানে বাড়ি করেছি প্রায় ৪০ বছর।
বাড়ি করার পর থেকেই একটি চক্র আমাদের পরিবারের পেছনে চক্রান্ত ছালিয়ে যাচ্ছে। গত কিছু দিন পূর্বে আমরা বাড়িতে কেউ না থাকায় আমাদের ঘরের সামনে চলা চলের পথে আক্তার হোসেন গংরা দেয়াল নির্মান করেছে।
এ বিষয়ে  আমার ছেলে ইসমাইল হোসেন বাদী হয়ে ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগ করেন। বর্তমানে ঐ পরিবারটি ব্যাপক নিরাপত্তা হিনতায় রয়েছে।
এ বিষয়ে আক্তার হোসেন বলেন তারা ঘর করার সময় আমাদের জানায়নি  তাই আমরা দেয়াল নির্মান করে দিয়েছি। ইউপি সদস্য ওসমান গনি বলেন স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু একটি আসাধু চক্রের কারনে সমাধান করা সম্ভব  হয়নি।
স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বাছির আহম্মেদ বলেন অভিযোগ পেয়েছি উভয়  পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করবো।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন