POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌরসভার কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম মননোয়ন পত্র সংগ্রহ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২১ | সময়: ১২:৫৪ অপরাহ্ণ

কচুয়া পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা ও গনসংযোগ করছে।সেই ধারায় পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সাবেক ছাত্র ও যুবনেতা মো.তাজুল ইসলাম রাজু গতকাল বৃহস্পতিবার কচুয়া নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

কাউন্সিলর প্রার্থী মো.তাজুল ইসলাম রাজু জানান, কচুয়া পৌরসভার ২নং ওয়ার্ডের আমি একজন কাউন্সিলর প্রার্থী। সেই সুবাদে বৃহস্পতিবার কচুয়া উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আমি আশা করি কোয়া গ্রামের জনগন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে।

আমি নির্বাচিত হলে ওই গ্রামের বিভিন্নস্থানে মিনি ডাস্টবিন তৈরি করব। এতে করে রাস্তায় ময়লা আবর্জনা ছড়িয়ে পরিবেশ দূষণের কবল থেকে ওয়ার্ডবাসী রক্ষা পাবে। অসহায়, গরীব, দরিদ্র,প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাহায্য সহযোগীতা প্রদান করব। পৌরসভার ২নং ওয়ার্ডে কোন ভাবেই মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ,সামাজিক অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ, চোরাকারবারী, অপকর্ম সংশ্লিষ্ট কাউকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। আমি সুখে দুঃখে আপনাদের মাঝে থেকেই সেবা করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওয়ার্ডবাসীর দোয়া প্রার্থী।

আমি আপনাদের সন্তান হিসেবে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন