POPULAR BD NEWS
Popular BD News Logo

মা হওয়ার প্রশ্নে কৌশুলী উত্তর দিলেন বুবলী!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১ | সময়: ১:০৫ অপরাহ্ণ
চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরে ফ্রেমে নেই। সর্বশেষ ক্যাসিনো সিনেমার সেটে দেখা গিয়েছিল বুবলীকে। এরপর আর তাঁর সন্ধান মেলেনি। যদিও বুবলীর ফোন সব সময়ই খোলা পাওয়া গেছে, কিন্তু কেউ ধরেনি। অবশ্য ঢালিউডের অনেকের মতে, বুবলী যুক্তরাষ্ট্রে ছিলেন, তাঁর ফোন রোমিং চালু ছিল। যার কারণে ফোন খোলা পাওয়া যেত, কিন্তু মিডিয়ার সঙ্গে যুক্ত ও গণমাধ্যমকর্মীদের কারো ফোন ধরতেন না তিনি। তবে ফেসবুকে স’ক্রিয় দেখা গেছে বুবলীকে। ইনস্টাগ্রামেও সরব তিনি।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলী। যেখানে নিউ ইয়র্কে অবস্থানের বিষয়টি খোলাসা করেছেন। জানিয়েছেন, গত নভেম্বরে দেশে ফিরেছেন। সেখানে ফিল্মের ওপর বুবলী একটি কোর্স করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া বুবলীর সন্তান হওয়া প্রসঙ্গে কথা বলেছেন। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন।
বুবলীকে বলা হয়, শোনা যায় আপনি ‘সন্তানের মা হয়েছেন’- এমন প্রশ্নের জবাবে বুবলী স্ট্রেইট ‘না’ করেননি। কৌশলী উত্তর দিয়েছেন। বুবলী বলেন, ‘ব্যক্তিগত কোনো কিছু আমি কখনোই রিভিল করি না। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি রিসপেক্ট করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সব কিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি, সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাব। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলব আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।’
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ৯টি সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া শবনম বুবলী সিনেমাপাড়া থেকে গায়েব হয়ে যাওয়ায় মিডিয়াপাড়ায় তুমুল হৈচৈ শুরু হয়েছিল। যদিও বুবলী নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষে ল’ম্বা বির’তিতে যাবেন।
সূত্র:-ভোরের পাতা
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন