চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের চাঁদপুর ফেরি ঘাটের ক্রসিং রাস্তা নির্মাণে বাঁশ ও নিন্মমানের ইট-বালি ব্যবহার করা হচ্ছে।
জিওটেক্সটাইলস ব্যাগ রাস্তার দুই পার্শ্বে ফেলে ও মাঝে ইট ও বাঁশ দিয়ে তার উপর বালি দিয়ে ৪০ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের রেম বেইচ তৈরী করে এ সংযোগ সড়কটি করা হচ্ছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স লুবাবা এন্টারপ্রাইজের প্রতিনিধিরা বলছেন, যথাযথ নিয়ম ও সিডিউল অনুযায়ী কাজটি করা হচ্ছে। এই কাজে বাঁশ ব্যবহারের উল্লে¬খ রয়েছে। সেই নিয়ম অনুযায়ী বাঁশ ব্যবহার করা হচ্ছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, এ কাজের তদারকি করছেন বিআইডাব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী ফজয়জুল্লাহ। যদি কাজ চলাকালে বিআইডাব্লিউটি এর কাউকে দেখা যায়নি।
এ ব্যাপারে বিআইডাব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, রেম বেইচ করতে বাঁশ দেয়ার কথা সিডিউলে আছে। আর নিন্মমানের ইট ব্যবহার করার কথা নয়।
তিনি ইট নিন্মমানের কথা স্বীকার করে বলেন, ৫ গাড়ির মধ্যে ১ গাড়ির ইট নিন্মমানের পড়তে পারে।