POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বেপরোয়া মোটর সাইকেল কেড়ে নিলো স্কুল ছাত্রের প্রাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

গত ১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাস টার্মিনাল মসজিদ এলাকায় মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হয়ে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহসম্পাদক মো. জাকির হোসেন মিন্টু’র ছেলে ফাহিম মুনতাসীর শামীম (১৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বাস টার্মিনাল মসজিদ সংলগ্ন এলাকায় ঝালমুড়ি দোকান থেকে ঝালমুড়ি খেয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া মোটর সাইকেলে দুর্ঘটনার শিকার হয় ফাহিম মুনতাসীর শামীম।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জে একটি হাসপাতালে নিয়ে যায়। শামীমের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।

দীর্ঘ ৪দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৪টায় মৃত্যু বরণ করেন নব শ্রেণিতে পড়ুয়া ছাত্র ফাহিম মুনতাসীর শামীম।

উল্লেখ্য যে, হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকায় গত এক বছরে একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৪জন মৃত্যু বরণ করেন। বাস টার্মিনাল এলাকায় গতিরোধক ব্যবস্থা না থাকায় বেপরোয়া গাড়ী চলাচলের কারণে দীর্ঘদিন যাবৎ একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে সাধারন পথচারীকে। সম্পাদনায়-খালেকুজ্জামান শামীম

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন