POPULAR BD NEWS
Popular BD News Logo

রংধনু স্বেচ্ছায় ও মানব কল্যান সংস্থার ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

তোফায়েল আহম্মেদ | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২১ | সময়: ৩:২৯ অপরাহ্ণ

আজ ৫ই জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলা শিবপুর বাজার স্বেচ্ছায় রক্ত দান সংগঠন রংধনু স্বেচ্ছায় ও মানব কল্যান সংস্থা এর উদ্যেগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি ও রক্ত দানে উৎসাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।

এতে রংধনু স্বেচ্ছায় ও মানব কল্যান সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবরার হাসানাত এর সন্ঞ্চলনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ মোঃ ইয়াছিন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রংধনু স্বেচ্ছায় ও মানব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন ইউসুফ।

এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টামটা দক্ষিন ইউনিয়নের চ্যায়ারমেন মো জহিরুল ইসলাম মানিক। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বক্তব্যে বলেন- রংধনু স্বেচ্ছায় ও মানব কল্যান সংস্থা শুধু একটি রক্ত দান সংগঠন নয় এটি মানবকিতার একটি মূর্ত প্রতীক। আজকের এই ব্লাড গ্রুপিং ক্যাম্প এর উদ্দেশ্য আপনাদের রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে প্রতিটি ঘরে ঘরে রক্তে দাতা প্রস্তু করে রাখা। আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

বক্তরা আরো বলেন, আমাদের কাজ শুধু এই বাংলা বাজারে সীমাবদ্ধ নয় যদি এর বাহিরে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও যদি রক্তের প্রয়োজন হয় আমরা ফাইটার্সরা পাশে থাকব ইনশাল্লাহ্। আমরা ৬৪ জেলায় ঘরে ঘরে রক্ত দাতা তৈরি সম্পন্ন করে এবং যেদিন থেকে রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবীদের কল না দিয়ে নিজেদের মধ্যে থেকে সংগ্রহ করবে সেদিনই আমরা আমাদের সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করব।ইনশাল্লাহ।

অনিচ্ছুক এক বেক্তি বলেন আগে আমার রক্তের গ্রুপ জানতাম AB+. এখন এখানে দুইবার টেস্ট করে দুইবারই A+ আসছে ।

পরিশেষে সংগঠনের উদ্যেগতা সহ যারা এই আয়োজনে শ্রম মেধা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উক্ত সভা সমাপ্তি করেন। বাংলা বাজারের আশ পাশ এলকার প্রায় শতাধিক মানুষের বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন