নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।
এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রতিবাদকারীরা লাশগুলো প্রধান একটি সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।