POPULAR BD NEWS
Popular BD News Logo

কালির বাজারে মূল সড়কের ঢালাইয়ের কাজের শুরু

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২১ | সময়: ৮:০৩ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারের উপর আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।

গতকাল রোববার দুপুরে চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ইউনুছ বিশ্বাস এই কাজ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সরকার যেই প্রকল্পই গ্রহণ করে, তা ঠিকাদারী প্রতিষ্ঠানের লাভের কথা বিবেচনা করেই প্রকল্প তৈরি ও অর্থ বরাদ্দ করে। তাই ঠিকাদারী প্রতিষ্ঠান যদি স্বচ্ছতা এবং সঠিক মালামাল ব্যবহার করে তবে অবশ্যই কাজের মান ভাল হবে। একই সাথে ওই কাজটিও দীর্ঘস্থায়ী হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য মাইনুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম, রনি, হেলাল মৃধা ও ঠিকাদার টিপু সুলতান সরকার।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে যে, কালির বাজারের উপর ৩৭৩ মিটার সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ ৭৭লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়। ১৮ফুট চওড়া রাস্তা পুরোটাই আরসিসি ঢালাই হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন