POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জের ঈদ বার্তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ৩:১২ অপরাহ্ণ

‘ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের সকলকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস।

তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।

আসুন করোনা প্রতিরোধে কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার মাধ্যমে এ বছরের ঈদুল ফিতর উদযাপন করি’। সামাজিক দূরত্ব বজায় রাখি। সরকারি আইন শৃঙ্খলা মেনে চলি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন