POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতে ত্রিপলের নিচে বসতি: সেই রফিকের পাশে জহির রায়হান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ
শনিবার দুপুরে কেন্দ্রীয় জাতীয় পার্টি নেতা জহির রায়হান টিপু অসহায় রফিকের বাড়ি যায়। তাদের খোঁজ খবর নেয়।
এ সময় তিনি কম্বল, শিশুদের শীতের পোষাক ও খাবার বিতরণ করেন। এছাড়াও ফারুক নামে এক ব্যক্তি ১ বান টিন অনুদান প্রদান করেন।
শীতে শিশু বাচ্চাদের নিয়ে ত্রিপলের নীচে বসবাস করছে এক পরিবার। রফিক নামে ওই ব্যক্তি সংসারের গ্লানি টানতে গিয়ে ঋণ গ্রস্থ হয় । ঋণ থেকে মুক্ত হতে শেষ সম্বল বসতঘর বিক্রি করে ত্রিপল দিয়ে শীতের দিন রাত কাটাচ্ছে। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর পুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরাজী বাড়ির বাসিন্ধা। সে এখন ওই গ্রামের খোরের পাড় নামক স্থানে একটি বাড়িতে ঘর বিহীন বসবাস করছে। তার দুটি শিশু সন্তান রয়েছে। স্ত্রী, দুই শিশু সন্তান নিয়ে সে ত্রিপল টানিয়ে বসবাস করছে।
বৃহস্পতিবার পপুলার বিডি নিউজ পোর্টালে বিষয়টি প্রকাশিত হয়। পরে স্থানীয় এমপি মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম তার থাকার ঘর দেয়ার আশ্বাস দিয়ে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। একই সময় উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ন সমন্বয়ক হাজী জসিম উদ্দিন তাদের সাথে টেলিফোনে কথা বলে কম্বল ও অন্যান্য সুযোগ সুবিদা প্রদানে আশ্বাস দেন।
এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ও তাদের খোঁজ নিয়েছেন।
রফিক জানায়, সে একজন দিনমজুর। কাজ করতে গিয়ে সে পায়ে ভীষণ ব্যাথা পায়। সে থেকে তেমন কাজ কর্ম করতে পারেন না। সংসারের খরচ জোগান দিতে ঋন গ্রস্থ হয়ে পড়েন। উপায়ন্ত না পেয়ে নিজের থাকার ঘরটি বিক্রি করে দেয়। স্থানিয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম ও শরিফ হোসেন জানান, আজ থেকে এক মাস আগে রফিক ঋণের দায়ে ঘর বিক্রি করে দেয়। সে শিশুদের নিয়ে শীতে ভীষণ কষ্ট পাচ্ছে। ত্রিপল দিয়ে ঘর করে তার নীচে বসবাস করছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন