হাইমচর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারী শুক্রবার সকালে হাইমচর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মানিক জমাদারে সভাপতিত্বে ও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন মিয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আম্পায়ন বিষয়ক সম্পাদক মোঃ শাকিল পাটওয়ারী,ছাত্রদল নেতা বেপারী মোঃ দেলোয়ার, ইকবাল হোসেন রাজু, শাহিন বেপারী, অপু চকিদার, রিয়াদ হোসেন জিহাদ, শরীফ হোসেন মিজি, দক্ষিন ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুদ রানা, আল আমিন, চরভৈরবী মাসুদ হোসেন প্রমুখ।
কেককাটা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আঃ রহমান কবিরাজ, হাইমচর উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ জহির মাঝি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক পেদা, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আর আমিন রনি, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু সায়েদ ঢালী, মহিলাদলের সাধারন সম্পাদক ফাতেমা বেগম, যুগ্ম সম্পাদক নুর জাহান , ছাত্রনেতা কাউসার খান, ওহিদুল ইসলাম, মঈন খান, রাকিব দেওয়ান, নজরুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।