POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে আবারো পানিতে পড়ে দুই শিশুর মৃত‌্যু

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ২:৩৪ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় একই দিনে পানিতে পড়ে জাহিদ ও মালিহা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

২৪ মে রোববার উপজেলার ১৪ নং দক্ষিন ইউনিয়নের পশ্চিম পোঁয়া গ্রামের এমরান হোসেনের ছেলে জাহিদ (২) খেলার চলে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। জাহিদকে পুকুর থেকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তর্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে উপজেলার পূর্ব ইউনিয়নের গাজীপুর গ্রামের মো.হাছানের মেয়ে মালিহা (২) অন্যান্য শিশুদের সাথে খেলারত অবস্থায় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তর্বরত চিকিৎসক মালিহাকে মৃত ঘোষনা করে।

উল্লেখ্য, গত সপ্তাহে একই উপজেলায় দুই শিশু পানিতে ডুবে মারা যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন