POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শাহজাহান শিশির বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১, ২০২১ | সময়: ১২:২৩ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের দু‘বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান (সাময়িক বহিস্কার হওয়া) মো: শাহজাহান শিশির বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপ-কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দলের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত অনুমোদন পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। মো: শাহজাহান শিশির কচুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ক্রীড়া সম্পাদক,সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ উল্যাহ হলের ছাত্রলীগের তুখর নেতা ছিলেন। তিনি এ পদে নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়ার বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন