POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ত্রিপলের নীচে শীতে কাঁপছে দুই শিশু নিয়ে পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২০ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

শীতে শিশু বাচ্চাদের নিয়ে ত্রিপলের নীচে বসবাস করছে এক পরিবার। সংসারের গানি টানতে গিয়ে ঋন গ্রস্থ হয় সে। ঋন থেকে মুক্ত হতে শেষ সম্বল বসতঘর বিক্রি করে তেরপাল দিয়ে শীতের দিন রাত কাটাচ্ছেন দিনমজুর রফিক। সে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর পুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরাজী বাড়ির বাসিন্ধা।

সে এখন খোরের পাড় নামক স্থানে একটি বাড়িতে ঘর বিহীন বসবাস করছে। তার দুটি শিশু সন্তান রয়েছে। স্ত্রী, দুই শিশু সন্তান নিয়ে সে তেরপাল টানিয়ে বসবাস করছে।

বৃহস্পতিবার সকালে সরজমিনে গেলে রফিক জানায়, সে একজন দিনমজুর। কাজ করতে গিয়ে সে পায়ে ভীষন ব্যাথা পায়। সে থেকে তেমন কাজ কর্ম করতে পারেন না। সংসারের খরচ জোগান দিতে ঋন গ্রস্থ হয়ে পড়েন।

উপায়ন্ত না পেয়ে নিজের থাকার ঘরটি বিক্রি করে দেয়।
স্থানিয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম ও শরিফ হোসেন জানান, আজ থেকে এক মাস আগে রফিক ঋনের দায়ে ঘর বিক্রি করে দেয়। সে শিশুদের নিয়ে শীতে ভীষন কষ্ট পাচ্ছে। ত্রিপল দিয়ে ঘর করে তার নীচে বসবাস করছে।
ইউপি সদস্য সেকান্তর সেকু জানান, আমাদের এলাকায় কেউ ত্রিপলের নীচে বসবাস করে তা আমার জানা নাই।
৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা থাকলেও কিছুই করার নেই।

ভুক্তভুগীরা স্থানীয় এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এবং ইউএনও বৈশাখী বড়ুয়ার সহয়তা কামনা করেছে ।

সম্পাদনায়ঃ-খালেকুজ্জামান শামীম

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন