POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মাদ্রাসা ছাত্রকে বলৎকার, মাথা ন্যাড়া করে পুলিশ দিল জনতা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০ | সময়: ৭:০৮ অপরাহ্ণ

কচুয়ার সাতবাড়িয়া তা’লীমুল মাদ্রাসার এক ছাত্রকে বলৎকারের অভিযোগে ওই মাদ্রসার শিক্ষক ওমর ফারুকে আটক করেছে পুলিশ।

মাদ্রসার হিফজ বিভাগের ১৩ বছরের শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে স্থানীয় জনতা মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা ঘেরাও করে ওই শিক্ষককে আটক করে মাথা ন্যাড়া করে পুলিশকে খবর দেয়।

অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক উপজেলার আকিয়ারা গ্রামের মোবারক হোসনের ছেলে।

খবর পেয়ে কচুয়া থানার এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওইদিন রাতে উত্তেজিত জনতার রোষানল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং গতকাল বৃহস্পতিবার অভিযুক্ত ওমর ফারুককে জেলহাজতে প্রেরন করে।

কচুয়া থানার ওসি তদন্ত এমএ রউফ খান বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন