POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৬০প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০ | সময়: ৭:১০ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বুধবার(৩০ ডিসেম্বর) সকাল১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহকৃত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

বুধবার (৩০ডিসেম্বর) সকাল-বিকাল পর্যন্ত মেয়র পদে ১জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩০জন  প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেন।

নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেন, মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করেন, ২নং ওয়ার্ডে আসন লুৎফুন নাহার রিনা, ৪নং ওয়ার্ডে রেজিয়া বেগম, ১নংওয়ার্ডে কাজলী সরকার, ৪ নং ওয়ার্ডে নাজমুন নাহার ঝুমু, ৩ নং ওয়ার্ডে জোহরা বেগম, ২ নং ওয়ার্ডে সাহিদা বেগম, ৪ নং ওয়ার্ডে বিবি হাওয়া।

সাধারন কাউন্সিলর পদে মনোনয়ন ফরম দাখিল করেন, ৯ নং ওয়ার্ডে ছালে আহমেদ রানা, ১২ নং ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে লিটন সাহা লিটন,  ১নং ওয়ার্ডে হাবিবুর, ১ নং ওয়ার্ডে মাঈনুদ্দিন, ৬ নং ওয়ার্ডে মোঃ হাসান, ৪ নং ওয়ার্ডে আবুহেনা বাবলু,  ৬ নং ওয়ার্ডে আজিহরুল আলম বেপারী, ৩নং ওয়ার্ডে রায়হানুর রহমান জনি, ৪নং ওয়ার্ডে মনির হোসেন সাগর, ৪নং ওয়ার্ডে তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মহাসিন ফারুক বাদল, ২নং ওয়ার্ডে মোঃ রাকিবুল ইসলাম রিপন, ২নং ওয়ার্ডে সাখাওয়াত হোসেন, ২নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন মুন্সী, ১০নং ওয়ার্ডে হাবিবুল নবী সোহেল, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ২নং ওয়ার্ডে নাসির উদ্দিন, ২নং ওয়ার্ডে শাহজাহান, ১০ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, ১ নং ওয়ার্ডে লিটন ভূঁইয়া, ৮ নং ওয়ার্ডে মোবারক কাজী,  ২নং ওয়ার্ডে রাধা কান্ত দাস রাজু, ১০ নং ওয়ার্ডে বিল্লাল হোসেন, ১২নং ওয়ার্ডে শুকু মিয়া, ৭ নং ওয়ার্ডে এমরান হোসেন, ৬নং ওয়ার্ডে মোঃ রাসেল হোসেন, ৩ নং ওয়ার্ডে আব্দুল মমিন খান, ৯ নং ওয়ার্ডে আজাদ হোসেন, ১১ নং ওয়ার্ডে মোঃ শুকুর মিয়া মনোনয়ন ফরম দাখিল করেন।

 

তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়ন ফরম যাচাই বাছাই হবে ৩ জানুয়ারী ও মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন